০৯ জুন, ২০২৩ ০২:১০ পিএম

সিলেট মেডিকেলে নির্মাণ শ্রমিকদের পিটুনিতে নিহত ১, আটক ৪

সিলেট মেডিকেলে নির্মাণ শ্রমিকদের পিটুনিতে নিহত ১, আটক ৪
ঘটনার পর সিওমেক হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) হাসপাতালে অর্থ চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীদের পিটুনিতে নয়ন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহত নয়নের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়, আনুমানিক বয়স ২০ বছর। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। 

ঘটনার পর সিওমেক হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। 

হাসপাতাল সূত্রে জানিয়েছে, সিওমেক হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করছেন একদল শ্রমিক। তাদের মধ্যে নয়ন মিয়া ও আইয়ুব আলীর বিরুদ্ধে ১ লাখ ৭০ হাজার টাকা ও একাধিক মোবাইল চুরির অভিযোগ আনে জামাল কনস্ট্রাকশন কোম্পানি।

এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (৯ জুন) ভোরে প্রতিষ্ঠানের ম্যানেজার আমিনুলের নেতৃত্বে নয়ন ও আইয়ুব আলীকে ঘুম থেকে একটি কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে তাদের হাত পা বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে পেঠাতে থাকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা। এতে ঘটনাস্থলেই মারা যান নয়ন।

পরে সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষ থেকে গুরুতর আহত অবস্থায় আইয়ুব আলী নামে আরেক শ্রমিককে উদ্ধার করে পুলিশ। ফরিদপুরের ছেলে আইয়ুব বর্তমানে সিওমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে তার তথ্য মতে, নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারসহ চারজনকে আটক করে পুলিশ। আটক অন্যরা একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক