ডায়রিয়ার চিকিৎসা দিতে রাঙামাটিতে সেনাবাহিনীর মেডিকেল টিম
মেডিভয়েস রিপোর্ট: ডায়রিয়ায় আক্রান্ত স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দুর্গম শয়ালদহসহ পার্শ্ববর্তী এলাকায় ওষুধসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয় ‘রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের দুর্গম শয়ালদহসহ পার্শ্ববর্তী এলাকায় বিগত কয়েকদিন যাবত ডায়রিয়ায় আক্রান্ত স্থানীয় বাসিন্দাদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে সেনাবাহিনীর একটি মেডিকেল দল ও ২ জন অসামরিক প্রশাসনের স্বাস্থ্য কর্মীকে প্রয়োজনীয় ঔষধ, শুকনা খাবার এবং বিশুদ্ধ খাবার পানিসহ পাঠানো হয়েছে। মেডিকেল দলটি সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় এবং খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে।’
প্রসঙ্গত, লংথিয়ান পাড়া, অরুন কার্বারী পাড়া এবং শিয়ালদহসহ আশেপাশের কিছু এলাকায় বিগত কয়েকদিন যাবত ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২ জন মারা গেছে। এই তথ্য পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ তৎপরতায় সকাল থেকেই আক্রান্ত এলাকাগুলোতে জরুরী চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম শুরু হয়।
এছাড়া ৫৪ বিজিবির একটি, বাঘাইহাট জোনের একটি ও ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের একটি সমন্বিত মেডিকেল দল বৃহস্পতিবার ভোরে পায়ে হেঁটে একই ইউনিয়নের শিয়ালদহ বিওপির দূরবর্তী দুর্গম লংথিয়ান পাড়া এবং অরুন কার্বারী পাড়ার উদ্দেশ্যে গমন করে। মেডিকেল দলগুলো এসব এলাকায় আনুমানিক তিন শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগীর মাঝে ঔষধ, স্যালাইন, শুকনো খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে। আর্তমানবতার সেবায় অসামরিক প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির এই মেডিকেল ক্যাম্পেইন ও মানবিক সহায়তা কার্যক্রম ডায়রিয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে জানানো হয়েছে।
এসএস
-
২৫ এপ্রিল, ২০২৬
বিস্তার দেশের ৯১ শতাংশ জেলায়
হামের উচ্চঝুঁকিতে বাংলাদেশ: ডব্লিউএইচও
-
০৪ জানুয়ারী, ২০২৫
-
২১ এপ্রিল, ২০২৪
-
০৭ ফেব্রুয়ারী, ২০২৩
-
১০ জানুয়ারী, ২০২৩
-
২৫ জুন, ২০২২
-
২২ জুন, ২০২২