০২ জুন, ২০২৩ ০২:৩৬ পিএম

আর্থিক অনিয়মের অভিযোগে গণস্বাস্থ্য মেডিকেলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

আর্থিক অনিয়মের অভিযোগে গণস্বাস্থ্য মেডিকেলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেছা নিজ ক্ষমতা বলে এ সিদ্ধান্ত নেন।

মেডিভয়েস রিপোর্ট: আর্থিক অনিয়মসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও পরিচালক (অর্থ) মিস মনিকা সরকারকে সাময়িক বরখাস্ত ও কারণ দর্শানো নোটিশ দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি বোর্ড।

বৃহস্পতিবার (১ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। বলা হয়েছে, ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক আলতাফুন্নেছা নিজ ক্ষমতাবলে ডা. মুহিব ও মনিকার বিষয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন কেনা-কাটা, ছাত্র-ছাত্রী ভর্তি এবং বিভিন্ন আর্থিক লেনদেনে অনিয়মসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে কমিটির সম্মুখে হাজির হয়ে অভিযোগের ব্যাপারে ব্যাখ্যা প্রদানসহ জবাবদিহি করতে নির্দেশ দেওয়া হলো।’

তদন্ত চলাকালে গণস্বাস্থ্য কেন্দ্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাজ থেকে বিরত থাকতে অভিযুক্ত দুজনের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট প্রাপ্তির পর তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসব অভিযোগের বিষয়ে জানার জন্য মেডিভয়েসের পক্ষ থেকে ডা. মুহিব উল্লাহ খোন্দকারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। 

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি বোর্ড
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক