ধূমপায়ী কমাতে সৌদির অভিনব উদ্যোগ
মেডিভয়েস ডেস্ক: সৌদি আরবে ধূমপানের প্রকোপ কমাতে ‘বাদেল’ নামে একটি সংস্থা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। তামাকমুক্ত পণ্যের বিকাশ, উত্পাদন ও বিতরণের লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ মে) সরকারি সংস্থা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এ ঘোষণা দেন।
এসব অভিনব পণ্য কম ক্ষতিকারক হবে ও সিগারেটের বিকল্প হিসেবে কাজ করবে। যা দেশটির জনস্বাস্থ্যের উন্নতি ও স্বাস্থ্যকর জীবনধারার বিস্তারে সহায়তা করবে। সেই সঙ্গে এই প্রতিষ্ঠানটি নাগরিক এবং বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য দেশটির ভিশন-২০৩০ পরিকল্পনার বাস্তবায়নের অংশ হিসেবে কাজ করবে।
ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায় ধূমপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, শুধু সৌদি আরবে বছরে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয় ধূমপানজনিত রোগে আক্রান্ত হয়ে।
পিআইএফ কর্তৃপক্ষ জানিয়েছে, যে তামাকমুক্ত পণ্যগুলো ২০২৩ সালের শেষ নাগাদ সৌদি আরবে পাওয়া যাবে। সেগুলো দীর্ঘমেয়াদে আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদন অনুযায়ী, বাদেলের পণ্যগুলো দেশটিতে ২০৩২ সালের মধ্যে প্রায় ১০ লাখ মানুষকে ধূমপান থেকে দূরে রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। যা সৌদি আরবের সমস্ত ধূমপায়ীদের প্রায় ২৫ শতাংশ।
২০২৩ সালের মধ্যে জনগণকে তামাকমুক্ত বিকল্প পণ্য দেওয়া নিশ্চিত করতে পারলে স্বাস্থ্যসেবা ব্যয়ে সাশ্রয় হবে ১৫৯ কোটি ডলার। এসপিএ-এর প্রতিবেদনে বলা হয়েছে এটি ২০৩২ সালের মধ্যে স্বাস্থ্যসেবা ব্যয়ে ৬০০ কোটি ডলারের বেশি সাশ্রয় হবে।
-
১৬ নভেম্বর, ২০২৬
-
১৩ সেপ্টেম্বর, ২০২৬
-
২৯ অগাস্ট, ২০২৬
-
০২ জানুয়ারী, ২০২৫
-
২৭ অক্টোবর, ২০২৪
-
০৯ অক্টোবর, ২০২৩
-
৩০ সেপ্টেম্বর, ২০২৩
-
২৯ অগাস্ট, ২০২৩
রাজধানীতে এও স্পাইন অ্যাডভান্স সেমিনার
দেশেই হচ্ছে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার, তৃণমূলে আধুনিক চিকিৎসা সহজলভ্য করার আহ্বান
রাজধানীতে এও স্পাইন অ্যাডভান্স সেমিনার
দেশেই হচ্ছে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার, তৃণমূলে আধুনিক চিকিৎসা সহজলভ্য করার আহ্বান
রাজধানীতে এও স্পাইন অ্যাডভান্স সেমিনার
দেশেই হচ্ছে মেরুদণ্ডের জটিল অস্ত্রোপচার, তৃণমূলে আধুনিক চিকিৎসা সহজলভ্য করার আহ্বান
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক
বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক