১৮ মে, ২০২৩ ০১:১৬ পিএম

বিএসএমএমইউ’র রেসিডেন্সি কোর্সের ৮ চিকিৎসককে ৩ বছরের ছুটি

বিএসএমএমইউ’র রেসিডেন্সি কোর্সের ৮ চিকিৎসককে ৩ বছরের ছুটি
আদেশে আরও বলা হয়েছে, আবেদনকারী চিকিৎসকদের সরকারি প্রেষণাদেশ নিয়ে নামের পাশে উল্লিখিত তারিখে মধ্যে পুণরায় স্ব স্ব কোর্সে যোগদান করতে হবে। অন্যথায় বিধি মোতবেক ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেসিডেন্সি প্রোগ্রামে অধ্যয়নরত ৮ চিকিৎসককে বিনা বেতনে তিন বছর ছুটি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্সি প্রোগ্রামে অধ্যয়নরত বেসরকারি ৮ চিকিৎসক ৪২তম বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগদান করায়, তাদের আবেদনের প্রেক্ষিতে প্রেষণাদেশ প্রাপ্তি স্বাপেক্ষে স্ব কোর্সে ফিরে আসার পর্যন্ত রেসিডেন্টের ছুটির সংশোধিত অধ্যাদেশ ২০১৭ এর ৬ (ঙ) ধারা মোতাবেক কোর্স থেকে তিন বছর বিনা বেতনে/ বিনা পরিতোষিকে অসাধারণ ছুটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, আবেদনকারী চিকিৎসকদের সরকারি প্রেষণাদেশ নিয়ে নামের পাশে উল্লিখিত তারিখে মধ্যে পুণরায় স্ব স্ব কোর্সে যোগদান করতে হবে। অন্যথায় বিধি মোতবেক ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

নোটিসটি দেখতে ক্লিক করুন 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত