১১ মে, ২০২৩ ০৯:৪৫ এএম

রোববার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা

রোববার আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা
রোববার (১৪ মে) কক্সবাজার ও মিয়ানমার উপকূলের ভূভাগে আঘাত করবে মোখা।

মেডিভয়েস রিপোর্ট: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ বৃহস্পতিবার (১১ মে) প্রবল ঘূর্ণিঝড় মোখা'য় রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশ্লেষকগণ।

আশঙ্কা করা হচ্ছে, এটি দানবীয় শক্তিমত্তা নিয়ে সুপার সাইক্লোনে পরিণত হতে পারে। যদি দিক না বদলায় তবে আগামী রোববার (১৪ মে) রাতের কোনো এক সময় কক্সবাজার ও মিয়ানমার উপকূলের ভূভাগে আঘাত করবে মোখা।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ গণমাধ্যমকে বলেন, প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ ১৪ মে সকাল ৬ টার পর থেকে দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলে আঘাত করার আশঙ্কার করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ও পিছনের অংশ সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। মোখা চট্টগ্রাম, কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সর্বোচ্চ আশঙ্কার কথা মডেলগুলো নির্দেশ করছে। স্থল ভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী, বাংলাদেশ বা মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে। মে মাসে তৈরি হওয়া অতীত ঘূর্ণিঝড়গুলোর মতোই মোখা শক্তিশালী হওয়াটাই স্বাভাবিক।

এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, আগামী শনিবার সন্ধ্যার পর থেকে রোববার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে। আর এটি হতে পারে ‘সুপার সাইক্লোন’।

টিআই
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক