১০ মে, ২০২৩ ০২:৪১ পিএম

সিএমইউর এমবিবিএস-বিডিএস ফাইনাল প্রফের রুটিন প্রকাশ

সিএমইউর এমবিবিএস-বিডিএস ফাইনাল প্রফের রুটিন প্রকাশ
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ও বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রুটিন করা হয়েছে।

মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ দেলোয়ার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমবিবিএস-বিডিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা নভেম্বর ২০২২ এর লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ করা হলো। আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ২৬ জুন পরীক্ষা শেষ হবে।

প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষকে পাঠানো হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিএমইউ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক