০৩ মে, ২০২৩ ০৫:৫৮ পিএম

না ফেরার দেশে চমেক শিক্ষক ডা. মঞ্জুরুল হাকিম

না ফেরার দেশে চমেক শিক্ষক ডা. মঞ্জুরুল হাকিম
ডা. মঞ্জুরুল হাকিম তুহিন।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক ডা. মঞ্জুরুল হাকিম তুহিন আর নেই।  ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার (৩ মে) বেলা ১২ টায় চট্রগ্রাম পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

ডা. মঞ্জুরুল হাকিম তুহিনের ছোট ভাই নাজমুল হাকিম ইমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ডা. মঞ্জুরুল হাকিম তুহিন বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে তিনি জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) থেকে পাবলিক হেলথের ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

তিনি খুলনা নিউজপ্রিন্ট মিলস সেকেন্ডারি স্কুলের ব্যাচ-৮০-এর শিক্ষার্থী ছিলেন। তার বাবা হাকিম মিয়া ছিলেন খুলনা নিউজপ্রিন্ট মিলস সাবেক ব্যবস্থাপক (প্রশাসন)। তার মৃত্যুতে শোকাহত তার ছাত্র-ছাত্রীরা ফেসবুকে তাকে নিয়ে নানা স্মৃতিচারণ করছেন।

ঢাকার জাতীয় বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসক ডা. নাজমুল হাসনাইন নওশাদ তার ফেসবুক টাইমলাইনে বলেন, ‘মন খারাপ করে দেওয়ার মতো একটি খবরই যথেষ্ট। মঞ্জুরুল হাকিম স্যার। আমার মেডিকেলের প্রথম শিক্ষক। অমায়িক  ভদ্রলোক ভালও মানুষ। হারিয়ে গেলেন মহাকালের অনন্ত যাত্রায়।’

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত