০২ মে, ২০২৩ ১০:১৫ এএম
আজ স্বাস্থ্য ও কল্যাণ দিবস
১৯৭১ সালের ২ মে কোলকাতায় ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়।
মেডিভয়েস রিপোর্ট: আজ ২ মে স্বাস্থ্য কল্যাণ দিবস। এ উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অধিদপ্তর জানায়, ১৯৭১ সালের ২ মে কোলকাতায় ৮নং থিয়েটার রোডে প্রবাসী সরকারের কার্যালয়ে বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকার) প্রথম অধিদপ্তর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের যাত্রা শুরু হয়।
মহান স্বাধীনতা সংগ্রামে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবা ও শরণার্থী শিবিরে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সম্মুখ সমরে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর ইতিহাসের পাতায় স্থান করে নেয়। এই সোনালি দিনের স্মৃতিকে চির অম্লান ও স্মরণীয় করে রাখতে ২০২২ সাল থেকে ২মে কে “স্বাস্থ্য ও কল্যাণ দিবস” হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২ মে ‘স্বাস্থ্য ও কল্যাণ দিবস’ পালিত হচ্ছে।
এএইচ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
-
১৪ ঘন্টা আগে
-
০৪ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
-
০৪ জুলাই, ২০২৬
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
-
০৩ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত