ঢাকায় আজ গরম কেমন পড়বে, জানালো আবহাওয়া বিভাগ
মেডিভয়েস রিপোর্ট: প্রচণ্ড গরমে নাকাল রাজধানীসহ সারা দেশের মানুষ। এর মধ্যে গতকাল সন্ধ্যায় সিলেটে নেমেছিল একটু প্রশান্তির বৃষ্টি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই বৃষ্টি। পরিমাণও ছিল সামান্য।দেশের কোথাও কোথাও বইছে তাপপ্রবাহ। রাজধানীতেও নেই বৃষ্টির দেখা। আগামী দু-তিন দিনে হবে, সেই আশাও কম।
আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, রাজধানীতে যে তীব্র গরম, তা অব্যাহত থাকতে পারে। আজ তাপমাত্রা খানিকটা কমতে পারে, তবে তাতে গরম কমবে না।
ওয়েবসাইটে ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে অধিদপ্তর। সেখানে দেখা যাচ্ছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রা। গতকাল ঢাকার তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমলেও গরম কিন্তু কমেনি।
আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর তাদের তাপপ্রবাহের সতর্কবার্তায় বলেছে, দেশের ওপর দিয়ে মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহ আগামীকাল বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পাবনায়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল কুড়িগ্রামের রাজারহাটে, ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এএইচ
-
১৯ ঘন্টা আগে
-
২১ অগাস্ট, ২০২৬
-
১৩ অগাস্ট, ২০২৬
-
০৬ অগাস্ট, ২০২৬
-
২৫ জুলাই, ২০২৬
-
২৩ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬