ঐতিহাসিক মুজিব নগর দিবস
বিএসএমএমইউতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা
মেডিভয়েস রিপোর্ট: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও কেবিন ব্লকের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মুজিবনগর সরকার হচ্ছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম কার্যকরী সরকার। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসটি বাঙালি জাতির জীবনের এক অবিস্মরণীয় গৌরবগাঁথা দিন।
তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে মানুষের শান্তির জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদেরকে নিজ নিজ দায়িত্ব কর্তব্যও সঠিকভাবে পালন করতে হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির মোল্লাহ, নাক কান গলা বিভাগে অধ্যাপক ডা. এএইচএম জহিরুল হক সাচ্চু, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।