১৭ এপ্রিল, ২০২৩ ০২:৪০ পিএম
নারায়ণগঞ্জে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
রূপসীর ওরিয়ন ইনফেনশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের রুপসীতে ওরিয়ন ইনফেনশন লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডেমরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট। দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
আজ সোমবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকেডেমরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জুয়েল মাহমুদ মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওরিয়ন ইনফেনশন লিমিটেডের ওষুধ কারখানায় পৌনে ১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।
এসএস
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত