১৪ এপ্রিল, ২০২৩ ০৪:৪৫ পিএম

ঢাকায় আনা হলো গুরুতর আহত ডা. মর্তুজা মামুনকে

ঢাকায় আনা হলো গুরুতর আহত ডা. মর্তুজা মামুনকে
শুক্রবার তাকে দেখতে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

মেডিভয়েস রিপোর্ট: ৩৩তম বিসিএসের চিকিৎসক ডা. মর্তুজা আল মামুনের অবস্থার  উন্নতি না হওয়ায় এয়ার এম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়েছে। 

আজ শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ১টার পর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে নেওয়া হয়। দুপুর আড়াইটার দিকে ডা. মর্তুজা আল মামুনকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেজবাহুল মোকাররাবীন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মর্তুজা আল মামুন বৃহস্পতিবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরে রোডে মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

ডা. মর্তুজা আল মামুন সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এ ফিজিক্যাল মেডিসিনে উচ্চতর ডিগ্রিতে অধ্যয়নরত।  

হাসপাতাল সূত্র জানায়, ডা. মর্তুজা আল মামুনের সিটি স্ক্যান রিপোর্ট নরমাল এসেছে। বুকের ডান পাশের হাড়গুলো ভেঙে গেছে, এখনও জ্ঞান ফেরেনি।

শুক্রবার তাকে দেখতে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে যান জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন, সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকী প্রমুখ।

ডা. মর্তুজা আল মামুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া থেকে ১৫তম ব্যাচে এমবিবিএস পাস করেন। এরপর তিনি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। 

পরে তিনি ষষ্ঠ গ্রেডে পদোন্নতি পেয়ে দিনাজপুর সদর হাসপাতালে মেডিসিন বিভাগে আরপি হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্যাল মেডিসিনে ফেজ বি’তে রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক