১৩ এপ্রিল, ২০২৩ ০৪:০৮ পিএম

বিএসএমএমইউতে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 

বিএসএমএমইউতে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ 
আবেদনের শেষ তারিখ ৯ মে দুপুর ২টা পর্যন্ত। 

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদের অধীনে চার বছর মেয়াদি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ ৯ মে দুপুর ২টা পর্যন্ত। 

মঙ্গলবার (১১ এপ্রিল) বিএসএমএমইউর ওয়েবসাইডে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। 

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষাসমূহে প্রাপ্ত জিপিএ এর যোগফল ন্যূনতম ৭.০০ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম হবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ৩.০০ থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবেন না। কোর্সের যেকোন পর্যায়ে বিবাহিত প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে। 

প্রবেশপত্র প্রিন্ট করার তারিখ: ২০ মে সন্ধা ৬টা থেকে ২৬ মে সকাল ৯টা পর্যন্ত।

লিখিত পরীক্ষা: আগামী ২৬ মে শুক্রবার, সকাল ১০টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ফল প্রকাশ: ২৬ মে শুক্রবার বিকাল ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট: www.bsmmu.edu.bd প্রকাশ হবে।

মৌখিক পরীক্ষার তারিখ: ৩১ মে সকাল ৯টায় পরীবাগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে গ্রাজুয়েট নার্সিং বিভাগে অনুষ্ঠিত হবে। 

প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা ৫ জুন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (wwww.bsmmu.edu.bd) প্রকাশিত হবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত