১১ এপ্রিল, ২০২৩ ০৪:২০ পিএম

দেশে খর্বকায় শিশুর হার কমছে: নিপোর্ট

দেশে খর্বকায় শিশুর হার কমছে: নিপোর্ট
২০১৭-১৮ সালে কৃশকায় শিশু ছিল ৮ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ১১ শতাংশ।

মেডিভয়েস রিপোর্ট: দেশে খর্বকায় শিশুর হার কমছে। তবে বাড়ছে কৃশকায় শিশুর হার। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ ২০২২–এর প্রাথমিক ফলাফলে। ফলাফলে বলা হয়েছে, ৫ বছরের কম বয়সী ২৪ শতাংশ শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম। ৪ বছর আগে এ হার ছিল ৩১ শতাংশ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে এ জরিপের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আজিজুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, নিপোর্টের মহাপরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডি ও আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

নিপোর্টের এ জরিপে দেশের শহর ও গ্রামের ৩০ হাজার ১৮টি খানার ওপর তথ্যে নেওয়া হয়েছে। আগের তিনটি জরিপের তথ্যের সঙ্গে তুলনা করে দেখা যায়, দেশে খর্বকায় শিশুর হার ক্রমাগত কমছে। ২০১১ ও ২০১৪ সালে বয়সের তুলনায় উচ্চতা কম—এমন শিশু ছিল যথাক্রমে ৪১ ও ৩৬ শতাংশ।

২০১৭-১৮ সালের জরিপে দেখা যায়, সে হার কমে ৩১ হয়েছে। আর সর্বশেষ জরিপে দেখা গেছে ২৪ শতাংশ। অর্থাৎ দেশে চারটি শিশুর মধ্যে একটি শিশুর উচ্চতা স্বাভাবিকের চেয়ে কম।

শিশুপুষ্টির ক্ষেত্রে দেখা গেছে, দেশে কম ওজনের শিশুর হার কমছে না। বর্তমানে পাঁচ বছরের কম বয়সী কম ওজনের শিশু ২২ শতাংশ। ২০১৭-১৮ সালেও এ হার ছিল ২২। অন্যদিকে, কৃশকায় শিশুর হার বাড়ছে। ২০১৭-১৮ সালে কৃশকায় শিশু ছিল ৮ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ১১ শতাংশ। এটি পুষ্টি পরিস্থিতির অবনতির লক্ষণ।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত