২২ মার্চ, ২০২৩ ০৬:০০ পিএম

ঢাবির চার প্রফের রুটিন প্রকাশ

ঢাবির চার প্রফের রুটিন প্রকাশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের মে এবং জুন-২০২৩ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। 

আজ বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত ওই রুটিন অনুযায়ী, মে- ২০২৩ এর প্রথম প্রফেশনাল পরীক্ষা আগামী ৩০ মে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। মে ২০২৩ এর দ্বিতীয় প্রফের লিখিত পরীক্ষা ২৮ মে থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ মে। মে ২০২৩ এর তৃতীয় প্রফের পরীক্ষা ৩১ মে শুরু হয়ে চলবে ৭ জুন পর্যন্ত; জুন ২০২৩ এর চূড়ান্ত প্রফের লিখিত পরীক্ষা ১ জুন শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত।

এতে আরও জানানো হয়, প্রতি দিন সকাল দশটায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর একটা পর্যন্ত। এ ছাড়া প্রথম প্রফের মৌখিক ও প্রায়োগিক পরীক্ষা ১৭ জুনে অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় প্রফের মৌখিক ও প্রয়োগিক ৫ জুন, তৃতীয় প্রফের মৌখিক ও ব্যবহারিক এবং ফাইনাল প্রফের মৌখিক ও প্রয়োগিক পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হবে। এ ছাড়া ফাইনাল প্রফের অবস্ পরীক্ষা ১৭ জুন অনুষ্ঠিত হবে।

►রুটিন দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রুটিন প্রকাশ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক