২০ মার্চ, ২০২৩ ০১:২৮ পিএম

ধূমপায়ীর হারে বিশ্বে ৮ম বাংলাদেশ, প্রথম নাউরু

ধূমপায়ীর হারে বিশ্বে ৮ম বাংলাদেশ, প্রথম নাউরু
দেশের ৩৯ দশমিক ১০ শতাংশ জনগোষ্ঠীই ধূমপায়ী। এর মধ্যে ১৭ দশমিক ৭ শতাংশই নারী।

মেডিভয়েস ডেস্ক: বিশ্বে ধূমপায়ী জনসংখ্যার হারের দিক থেকে অষ্টম স্থানে বাংলাদেশ। ৫২ দশমিক ১০ শতাংশ ধূমপায়ী নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ নাউরু।

বাংলাদেশের ৩৯ দশমিক ১০ শতাংশ জনগোষ্ঠীই ধূমপায়ী। এর মধ্যে ১৭ দশমিক ৭ শতাংশই নারী।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকস।

ওয়ার্ল্ড অফ স্ট্যাটিসটিকস বলছে, ধূমপায়ী জনগোষ্ঠীর হারে নাউরুর পরই রয়েছে কিরিবাতি (৫২ শতাংশ)। ৪৮ দশমিক ৭০ শতাংশ ধূমপায়ী নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে টুভ্যালু।

শীর্ষ দশে বাংলাদেশের আগে থাকা দেশগুলো হলো যথাক্রমে মিয়ানমার (৪৫ দশমিক ৫০ শতাংশ), চিলি (৪৩ দশমিক ৭০ শতাংশ), লেবানন (৪২ দশমিক ৬০ শতাংশ) এবং সার্বিয়া (৪০ দশমিক ৬০ শতাংশ)।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ বলছে, সার্বিকভাবে ধুমপায়ীর হার বেশি পাওয়া গেছে এশিয়া ও ইউরোপের বলকান অঞ্চলে। পশ্চিম ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে এই হার সবচেয়ে কম।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ আরও বলছে, সার্বিকভাবে বিশ্বে ধূমপায়ীর হার কমছে। উদাহরণ হিসেবে তারা উল্লেখ করেছে যুক্তরাজ্যের কথা। ২০০০ সালে দেশটিতে ধূমপায়ীর হার ছিল ৩৮ শতাংশ। বর্তমানে তা ১৯ দশমিক ২০ শতাংশে নেমে এসেছে। ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার প্রসার ও সচেতনতা এবং ধূমপানবিরোধী প্রচারকেই তারা এর কারণ হিসেবে দেখছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক