১৩ মার্চ, ২০২৩ ০৪:৪৭ পিএম
বিএসএমএমইউর রেসিডেন্সি ফেইজ-বি’তে ৩৩ চিকিৎসকের যোগদান গৃহীত
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সেপ্টেম্বর ২০২২ শিক্ষাবর্ষে এমডি/এমএস রেসিডেন্সি প্রোগ্রাম ফেইজ-বি কোর্সের ৩৩ চিকিৎসকের যোগদান গৃহীত হয়েছে।
আজ সোমবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সেপ্টেম্বর ২০২২ শিক্ষাবর্ষে সার্জারি অনুষদের রেসিডেন্সি প্রোগ্রাম এমডি/এমএস ফেইজ-বি কোর্সে নিম্নবর্ণিত সরকারি/বিএসএমএমইউ শিক্ষার্থীগণের নামের পার্শ্বে বর্ণনা মোতাবেক কর্তৃপক্ষ কর্তৃক যোগদান গৃহীত হয়েছে।’
এতে আরও বলা হয়েছে, অধ্যয়নকালীন সময়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বিএমডিসির নিয়ম অনুযায়ী ডিগ্রি অর্জনের পূর্বে নাম ফলক/ভিজিটিং/কার্ড বা প্যাডে অধ্যয়নরত কোর্সের নাম ব্যবহার করা যাবে না।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
অপটোজেনেটিকস আবিষ্কার
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত