১৩ মার্চ, ২০২৩ ০১:০১ পিএম
১৫৭ চিকিৎসকের শিক্ষা ছুটি মঞ্জুর
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৫৭ চিকিৎসকের শিক্ষা ছুটি মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (১২ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘নিম্নবর্ণিত চিকিৎসকগণকে তাঁদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিমোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকরা চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন। তারা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধিমোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইসিইউতে রোগীর মৃত্যু
টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসকের ওপর হামলা: থানায় মামলা, ইন্টার্নদের কর্মবিরতি
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
এই বিভাগের সর্বাধিক পঠিত