এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শুক্রবার (১০ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
দেশের মেডিকেল শিক্ষার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, মেডিকেলের মানোন্নয়নে কাজ করছেন তারা।
মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই জানিয়ে শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান জাহিদ মালেক। বলেন, ভালো ফলাফলে পড়াশোনার বিকল্প নেই।
দ্রুততম সময়ে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেডিকেলের ভর্তি পরীক্ষায়ও মেয়েরা বেশি পাস করছে।
সারা বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গতবাবের চেয়েও এবার চার হাজার শিক্ষার্থী কম।
এর আগে সকালে রাজধানীর পাঁচটিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় ১১টায়।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য মতে, এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি এবং ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৭৭২টিসহ সর্বমোট ১১ হাজার ১২২টি আসন রয়েছে। এর বিপরীতে মোট আবেদন জমা পরেছে ১ লাখ ৩৯ হাজার ২১৭টি। এর মধ্যে ৬৪ হাজার ২৬৮ জন ছেলে (৪৬.১৬%) এবং ৭৪ হাজার ৯৫৩ জন মেয়ে (৫৩.৮৪%)।
হিসাব অনুযায়ী, আসনপ্রতি প্রায় ৩২ জনের মধ্যে প্রতিযোগিতা হবে।
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়