০৫ মার্চ, ২০২৩ ০৩:৪০ পিএম

নওগাঁয় অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

নওগাঁয় অসুস্থ খাদ্যমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মেডিভয়েস রিপোর্ট: পিত্তথলিতে প্রদাহজনিত কারণে অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে নওগাঁ জেলা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে।

আজ রোববার (৫ মার্চ) সকালে শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে পড়লে বেলা সাড়ে ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়া হয়। ঢাকায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন বলেন, গত ১ মার্চ খাদ্যমন্ত্রী তাঁর নিজ নির্বাচনী এলাকা সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নওগাঁয় অবস্থান করছিলেন। আগামীকাল সোমবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবদুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

তিনি বলেন, গত শুক্রবার পোরশায় দলীয় সমাবেশ চলাকালে খাদ্যমন্ত্রী শারীরিক অসুস্থতা অনুভব করেন। ওই দিন থেকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষা করান। পরীক্ষায় খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সংক্রমণ ধরা পড়ে।

কামাল হোসেন বলেন, চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু তিনি ঢাকায় না গিয়ে নওগাঁয় তাঁর নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ সকাল থেকে বেশি অসুস্থ অনুভব করতে থাকেন। এ জন্য জরুরি ভিত্তিতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অসুস্থ খাদ্যমন্ত্রী
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক