বাইডেনের ক্যানসার শনাক্ত, সরানো হলো ক্ষতিগ্রস্ত টিস্যু
মেডিভয়েস ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্মকর্তা ও চিকিৎসকরা বলেন, বাইডেনের ক্যানসারে আক্রান্ত ক্ষতিগ্রস্ত টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।
গত মাসে ৮০ বছর বয়সি বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।
বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো একটি নোটে বলেছেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়েছে।
বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মার্চ, ২০২৩
-
৩১ জুলাই, ২০২২
-
২১ জুলাই, ২০২২
-
২৩ ফেব্রুয়ারী, ২০২১
-
২২ জানুয়ারী, ২০২১
-
২২ ডিসেম্বর, ২০২০
-
০৯ ডিসেম্বর, ২০২০
-
০৮ ডিসেম্বর, ২০২০
-
০৫ ডিসেম্বর, ২০২০
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজিডিএতে আলাদা সেল গঠনের দাবি
চিকিৎসাসামগ্রী আমদানিতে কড়াকড়ির অভিযোগ ড্রেটাব’র, সরবরাহ ও চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার শঙ্কা
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া