আনোয়ার খান মেডিকেলে ৪১টি বিভাগে অধ্যাপকসহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: ৪১টি বিভাগে অধ্যাপকসহ বিভিন্ন পদে চিকিৎসক নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে রাজধানীর আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতাল। সম্প্রতি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে সেগুলো হলো, মেডিসিন, সার্জারি, অবস্ অ্যান্ড গাইনি, পেডিয়েট্রিক্স, পেডিয়াট্রিক সার্জারি, ইএনটি, অপথালমোলজি, অর্থোপেডিক্স সার্জারি অ্যান্ড ট্রমাটোলজি, প্লাষ্টিক সার্জারি, কার্ডিয়াক সার্জারি, নিউরোসার্জারি, নিউরো মেডিসিন, নেফ্রোলজি, ইউরোলজি, গ্যাসট্রোএনটারোলজি, ডার্মাটোলজি ও ভেনারিওলজি, রেসপিরেটরি মেডিসিন, রিপ্রোডাক্টিভ মেডিসিন, হেপাটোলজি, অনকোলজি, ফিজিক্যাল মেডিসিন, অ্যানেস্থেসিওলজি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, কনজারভেটি ডেনটিষ্ট্রি ও এন্ডোডেনটিক্স, পেডিয়েট্রিক নেফ্রোলজি, ট্রান্সফিউশন মেডিসিন, রিওম্যাটোলজি, এনডোক্রাইনোলজি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, নিওনেটাল আইসিইউ, সাইকিয়াট্রি, পেডিয়েট্রিক আইসিইউ, এনাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, প্যাথলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি ও কার্ডিওলজি।
এসব বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে।
এ ছাড়া ক্লিনিক্যাল বিভাগসমূহে আরপি, আরএস ও রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীদেরকে তাঁদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ফটো, ন্যাশনাল আইডি ও পূর্ণ জীবন বৃত্তান্তসহ লিখিত আবেদনপত্র বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর প্রেরণ করতে হবে।
আবেদনপত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ থাকতে হবে। যে কোনো প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।
সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরাও আবেদন করতে পারবেন। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রার্থীরা ই-মেইলেও ([email protected]) আবেদন করতে পারবেন।
-
০৯ ডিসেম্বর, ২০২৫
-
০৫ অক্টোবর, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৫
-
১৬ অগাস্ট, ২০২৫
-
০৬ অগাস্ট, ২০২৫
-
২০ জুলাই, ২০২৫
-
২৭ এপ্রিল, ২০২৫
-
০৫ এপ্রিল, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৫ ডিসেম্বর, ২০২৪