যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়াল
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ লাখ মানুষের মৃত্যুর মাইলফলক ছাড়াল দেশটি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে পাঁচ লাখ ২৪৪ জন।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে আন্তর্জাতিক জরিপ সংস্থ্যা ওয়াল্ডোমিটারের তথ্য মতে মৃতের সংখ্যা পাঁচ লাখ ১২ হাজার ৫৯০।
জন হপকিন্সের তথ্য মতে, যুক্তরাষ্টে করোনায় আক্রান্ত হয়েছে দুই কোটি ৮১ লাখ ৮৮ হাজার ৫৭১ জন। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে পাঁচ লাখ ২৪৪ জন। যাদের একটা বড় অংশ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে।
এদিকে প্রাণহানির এ ঘটনাকে হৃদয়বিদারক মাইলফলক হিসেবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আজ আমরা সত্যিকার অর্থেই একটি মারাত্মক ও হৃদয়বিদারক মাইলফলক স্পর্শ করেছি। জাতি হিসেবে আমরা এত নির্মম ভাগ্যকে মেনে নিতে পারি না। দুঃখিত হওয়ার জন্য আমাদের অনুভূতিহীন হওয়া বন্ধ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক সময় বলতে শুনি সাধারণ আমেরিকান। এ রকম কোনো কিছুর অস্তিত্ব নেই, তাদের মধ্যে সাধারণ বলে কিছু নেই। আমরা যাদের হারিয়েছি তারা অসাধারণ ছিলেন। তাঁরা প্রজন্ম পার করেছেন। তাঁরা আমেরিকায় জন্মেছিলেন, আমেরিকায় এসেছিলেন।’
প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধে সব মিলিয়ে যত আমেরিকান মারা গেছেন, তার চেয়ে বেশি করোনাভাইরাসে মারা গেছেন বলে উল্লেখ করেন জো বাইডেন।
করোনায় মৃতুদের স্মরণে সোমবার রাতে হোয়াইট হাউসের বাইরে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তাঁদের পরিবারের সদস্যরা। সেখানে তাঁরা এক মিনিট নীরবতা পালন করেন। একইসঙ্গে আগামী পাঁচ দিন সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়াও মৃত্যুবরণকারীদের প্রতি এক হাজার মৃতের স্মরণে ওয়াশিংটনের জাতীয় ক্যাথেড্রালে একবার করে মোট ৫শ বার ঘণ্টা বাজানো হয়।
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী