২১ জুলাই, ২০২২ ০৯:৪৯ পিএম

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
জো বাইডেন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাইডেনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। তবে তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। ৭৯ বছর বয়সি বাইডেনকে হোয়াইট হাউজে আইসোলেশনে রাখা হয়েছে। কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ অব্যাহত রাখবেন। এছাড়া পরিকল্পিত বৈঠকগুলোতেও তার অংশ নেয়ার কথা রয়েছে।

প্রেসিডেন্ট বাইডেনের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়ার জানিয়েছেন, ‘জো বাইডেন বর্তমানে ভাইরাসবিরোধী ওষুধ প্যাক্সলোভিড নিচ্ছেন।’ এদিকে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন অধিদপ্তর (এফডিএ) জানিয়েছে, ৬৫ বছরের বেশি বয়সি করোনা আক্রান্তদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায়।

প্রসঙ্গত, জো বাইডেন ২০২০ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারীতে ফাইজার-বাইয়োনটেকের কোভিড ভ্যাকসিন নেন। শুধু তাই নয়, তিনি ২০২১ সালের সেপ্টেম্বরে এবং ২০২২ সালের মার্চে ফাইজারের বুস্টার ডোজও নিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : যুক্তরাষ্ট্র
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও