চিকিৎসককে মারধরের প্রতিবাদে আগামীকাল খুলনায় ২৪ ঘণ্টার কর্মবিরতি
মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসককে মারধরের প্রতিবাদে খুলনার সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে আগামীকাল সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের কর্মবিরতির আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএমএ’র খুলনা শাখার নেতারা।
সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘খুলনার শেখ পাড়ার হক নার্সিং হোমে অপারেশন চলাকালীন সময়ে সহকারী অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহকে পুলিশের একজন সাব-ইন্সফেক্টর(এসআই) ও তার সাঙ্গপাঙ্গ নিয়ে খায়েস মিটানো পর্যন্ত আঘাত করতে থাকে। এসআই বর্তমানে সাতক্ষিরায় কর্মরত বলে আমরা জেনেছি। পূর্বে অপারেশন করা রোগীর অভিভাবক জনৈক এসআই চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে এ হামলা করেন।’
তারা আরও বলেন, ‘কর্মস্থলের নিরাপত্তার দাবি দীর্ঘদিনের। অনিরাপদ অবস্থায় রাষ্ট্রের পক্ষে আমাদের চিকিৎসা দেওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র আজও কার্যকর কোনো নিরাপত্তার ব্যবস্থা করেনি। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ভালভাবে বিষয়টি জানেন। চিকিৎসক নির্যাতনের বিরুদ্ধে কখনো কোন ফলপ্রসূ উদ্যোগ নেওয়া হয়নি। আমরা ধৈর্যের শেষ প্রান্তে আছে। কত মাইর খাইতে ভাল লাগে? বহুবার খেয়েছি। এটির অবসান হওয়া উচিত।’
চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দাবি ও ডা. নিশাত আবদুল্লাহকে শারীরিক লাঞ্ছিতের প্রতিবাদে ১ মার্চ খুলনা জেলার সরকারি-বেসরকারি সকল স্তরে চিকিৎসকদের পূর্ণদিবস কর্ম বিরতি পালনের আহ্বান করা হলো। তবে এসময় জরুরি চিকিৎসা বহাল থাকবে বলে ঘোষণা দেন বিএমএ নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠে পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, ‘ডা. নিশাত আব্দুল্লাহর বিরুদ্ধে চিকিৎসা অবহেলা অভিযোগ তুলে অপারেশন রুমে ঢুকে তাকে বেধড়ক পেটায় অপারেশন করা রোগীর অভিভাবক পুলিশের এক এসআই। এ সময় ডা. আব্দুল্লাহ মার খেয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান।’
এতে আরও বলা হয়েছে, ‘অপারেশন থিয়েটার ও ক্লিনিক ভাংচুর করে আতংক সৃষ্টি করলে, তাৎক্ষণিকভাবে অপারেশন বন্ধ হয়ে যায়।
এএইচ
-
১০ জুলাই, ২০২১
-
১০ জুলাই, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
১৯ এপ্রিল, ২০২১
-
২৪ ফেব্রুয়ারী, ২০২১
-
১৭ ফেব্রুয়ারী, ২০২১
-
২৫ জানুয়ারী, ২০২১
-
২৬ ডিসেম্বর, ২০২০