২১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৮:২৩ পিএম

‘পাহাড়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী’

‘পাহাড়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী’
৪৫৩ জন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন। ছবি: সংগৃহীত।

মেডিভয়েস রিপোর্ট: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শিশকবাড়ি এলাকার গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৫৩ জন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের চিকিৎসকরা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করেন।

চিকিৎসা ক্যাম্পে সেবা প্রদান করেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান সায়ক। এ সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, ইউপি সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা, স্থানীয় হেডম্যান অংপ্রু চৌধুরী ও কারবারি বিবিন্দ্র কুমার ত্রিপুরা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান সাংবাদিকদের বলেন, ‘পাহাড়ের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের অর্থনৈতিক অসচ্ছলতা ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। এসব সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করেই চিকিৎসা ক্যাম্পের আয়োজন।’

মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, ‘দুর্গম জনপদের পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সেনাবাহিনী
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক