২০ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:১২ পিএম

গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশানে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
গুলশানের অগ্নিকাণ্ডে আহত রোগীদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলশান-২ নম্বরে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের এ কথা জানান। 

তিনি বলেন, ‘গুলশানের অগ্নিকাণ্ডে আহত রোগীদের চিকিৎসায় ১৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সভা আজ দুপুরে বসবে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ডা. সামন্ত লাল সেন বলেন, গতকাল রাতে এখানে তিন জন রোগী এসেছেন। এর মধ্যে দুই জন ধোঁয়ায় অসুস্থ, আর সামা রহমান সিনহা নামে এক নারী দগ্ধসহ বিভিন্ন ধরনের ইনজুরি রয়েছে। ওই নারী উপর থেকে নিচে লাফিয়ে পড়ায় এসব ইনজুরি হয়েছে। এ অবস্থায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ের ১৪ তলা ভবনের ১১ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসে মোট ১৯টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি বিমানবাহিনীর একটি হেলিকপ্টার দিয়ে ভবনের বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও সেখানে কাজ করে। সেনা ও নৌবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। আগুন লাগার পর ভবনের বিভিন্ন তলা থেকে ২২ জনকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক