২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১২:৩৩ পিএম

ব্রাজিলে ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৩৬

ব্রাজিলে ভারি বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত ৩৬
গণমাধ্যম জানায়, এসব প্রাকৃতিক দুর্যোগে আরও কয়েকশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মেডিভয়েস ডেস্ক: ব্রাজিলে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জন নিহত হয়েছে।

দেশটির সাউ পাউলো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় এ ভূমিধসে ৫৬৬ জন বাস্তুচ্যুত হয়েছেন। হতাহতদের খোঁজে অভিযান চলছে। এ রাজ্যটির উপকূলীয় এলাকায় ছয়শ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

রোববার রাজ্য কর্তৃপক্ষের দেওয়া বিবৃতির বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, এসব প্রাকৃতিক দুর্যোগে আরও কয়েকশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা হতাহতদের খোঁজে সন্ধান অব্যাহত রেখেছেন, বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোর সঙ্গে ফের সংযোগ স্থাপনের চেষ্টা করে যাচ্ছেন এবং রাস্তা পরিষ্কার করার চেষ্টা করছেন, এগুলোর মধ্যে কিছু এখনও অবরুদ্ধ হয়ে আছে আর তাতে ব্রাজিলের কার্নিভাল উৎসবে যোগ দিতে দেশটিতে যাওয়া অসংখ্য পর্যটক আটকা পড়েছেন।

ব্রাজিলের কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ শুরু করার প্রত্যয় নিয়ে বেশ কয়েকটি মন্ত্রণালয়কে কাজে লাগিয়েছে।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও