১৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৬ এএম
ফিলিপাইনে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
ফাইল ছবি
মেডিভয়েস ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাতে ভূমিকম্পটি হয়। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার বা প্রায় ৭ মাইল গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, গতকাল দিবাগত রাত দুইটার পরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের মাসবেত প্রদেশে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১।
মাসবেত প্রদেশের পুলিশপ্রধান রলি আলবানা বলেন, ‘আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ সবকিছু কেঁপে ওঠে। আমার ঘুম ভেঙে যায়। এটা বেশ শক্তিশালী ভূমিকম্প ছিল।’ ভূমিকম্পের সময় আলবানার মতো অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। সূত্র- এএফপি
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
মেডিকেল দাওয়াহ সোসাইটির সিরাহ কনফারেন্স
চিকিৎসকদের মহানবীর সীরাত অনুসরণে মানবিকতা ও ইসলামী মূল্যবোধ চর্চার আহ্বান

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত