০৯ ফেব্রুয়ারী, ২০২৩ ০৩:২০ পিএম

ভূমিকম্পে ধ্বংসস্তুপে চাপা পড়া সেই মেয়ের প্রশংসায় ডব্লিউএইচও প্রধান

ভূমিকম্পে ধ্বংসস্তুপে চাপা পড়া সেই মেয়ের প্রশংসায় ডব্লিউএইচও প্রধান
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ভাই-বোন

মেডিভয়েস ডেস্ক: সিরিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে দুই ভাই–বোন। ছোট ভাইয়ের মাথায় যাতে আঘাত লাগতে না পারে সেজন্য নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বড় বোন। এমন একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে।

সাহসী এই মেয়েটির ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ট্রেড্রোস আধানম গেব্রেয়াসুস।

টুইটে এই ঘটনার ভিডিও শেয়ার করে ডব্লিউএইচও’র প্রধান লিখেছেন, ‘এই সাহসী মেয়েটির জন্য নিরন্তন প্রশংসা।’

জাতিসংঘের প্রতিনিধি মোহামাদ সাফাও টুইটে শেয়ার করে লিখেছেন, ‘মেয়েটি ১৭ ঘণ্টা ধরে তার ভাইয়ের সুরক্ষায় নিজের হাত ও মাথা দিয়ে রেখেছে। দেখলাম না কেউ এটি শেয়ার করছে। কিন্তু মারা গেলে সবাই ঠিকই শেয়ার করতো। ইতিবাচক বিষয়ও শেয়ার করুন।’

সূত্র- এনডিটিভি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও