০৮ ফেব্রুয়ারী, ২০২৩ ০১:৪৭ পিএম

বোনের দেওয়া লিভারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভাই

বোনের দেওয়া লিভারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভাই
মঙ্গলবার দুপুরে কেবিন ব্লকের চারতলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মুজিব শতবর্ষ লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম’র অংশ হিসেবে সম্পন্ন করা লিভার ট্রান্সপ্লান্টের রোগী মো. মন্তেজার রহমান সুস্থ হওয়ায় তার হাতে ফুল দিয়ে বিদায় জানান।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভার ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে ছোট বোন মোছা. শামীমা আক্তারের দেওয়া লিভার নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বগুড়ার মো. মন্তেজার রহমান।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ এ তথ্য জানায়।

এর আগে মঙ্গলবার দুপুরে কেবিন ব্লকের চারতলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, মুজিব শতবর্ষ লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রাম’র অংশ হিসেবে সম্পন্ন করা লিভার ট্রান্সপ্লান্টের রোগী মো. মন্তেজার রহমান সুস্থ হওয়ায় তার হাতে ফুল দিয়ে বিদায় জানান।

এ সময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সঙ্গে বিএসএমএমইউর প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী, অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, আবাসিক চিকিৎসক (আরপি) সহকারী অধ্যাপক ডা. তৌফিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই মো. মন্তেজার রহমান ও তার বোন মোসা. শামীমা আক্তারসহ সব রোগীর জন্য প্রার্থনাও করেন।

বগুড়া জেলার মো. মন্তেজার রহমান লিভার ট্রান্সপ্ল্যান্টেশনের রোগী ছিলেন। তিনি নন-বি, নন-সি জনিত ‘অ্যান্ড স্টেজ লিভার ডিজিজে’ আক্রান্ত ছিলেন। মো. মন্তেজার রহমানকে লিভারদান করেন তার বোন মোসা. শামীমা আক্তার।

১ জানুয়ারি তাদের লিভার ট্রান্সপ্ল্যান্টের সফল অস্ত্রোপচার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চিকিৎসকরা। ১২ ঘণ্টাব্যাপী লিভার ট্রান্সপ্ল্যান্টেশন অস্ত্রোপচারে সহযোগিতা করে এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রোএন্টারোলজি, ভারতের লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ও অ্যানেসথেসিয়া টিম।

মোছা. শামীমা আক্তারের দেহ থেকে সুস্থ লিভারের ৬০ শতাংশ কেটে নেওয়া হয়। মো.মন্তেজার রহমানের সিরোটিক লিভারের পুরোটাই কেটে বের করা হয়। এরপর শামীমা আক্তারের দেহ থেকে কেটে নেওয়া সুস্থ লিভারের ৬০ শতাংশ জোড়া দেওয়া হয়।

উল্লেখ্য, লিভার দাতা শামীমা আক্তারের লিভারটি ধীরে ধীরে রি-জেনারেট করবে। এটি লিভার নামক অঙ্গটির একটি বিশেষত্ব। এর আগে গত মাসেই লিভার দাতা মোসা. শামীমা আক্তারকে বাড়িতে পাঠানো হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক