০২ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৪২ এএম
রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত
এ ঘটনায় নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুই জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, আজ সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, এ ঘটনায় নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পরিবার ও স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নিপসমের দুই গবেষণা
যৌথ সিদ্ধান্ত গ্রহণ দাম্পত্য সম্পর্ক বাড়ায়, প্রাথমিক স্বাস্থ্যসেবায় সুশাসনের ঘাটতি
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান
বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
এই বিভাগের সর্বাধিক পঠিত