০১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৬ পিএম

কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে জনগনকে স্বাস্থ্যসেবা দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে জনগনকে স্বাস্থ্যসেবা দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্যকর্মীদের আরও নিবেদিত হতে হবে।’

মেডিভয়েস রিপোর্ট: কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে সরকার জনগনকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়া দেশের মানুষের অধিকার। সেবা যদি স্বাস্থ্যখাতের নিজেদের কর্মীদের গাফলতির কারণে বাস্তবায়ন না হয়, তাহলে সরকারের পরিকল্পনা অকার্যকর হয়ে যাবে।’

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে উপস্থিত সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ‘সরকারি টেস্টিং মেশিন থাকতেও যদি রোগীকে বাইরে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পরীক্ষা করতে পাঠানো হয়, তাহলে সেটি দেশের মানুষের সাথে প্রতারণা করার শামিল হবে। দেশে ভালো চিকিৎসা না পেলে মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাবে। বিদেশে চিকিৎসা নিলে দেশের মানুষের আউট অব পকেট ব্যয় অনেক বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, ‘দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় স্বাস্থ্যকর্মীদের আরও নিবেদিত হতে হবে। চিকিৎসা সেবায় সাধারণ মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে হবে। আর মনে রাখতে হবে, একটি মানুষও যেন সরকারি হাসপাতাল থেকে সেবা না পেয়ে ফিরে যেতে না হয়। এটি নিশ্চিত করতে হবে। এই সেবা কাজের জন্যই সরকার আপনাদেরকে নিয়মিত বেতনসহ অন্যান্য সুবিধাবাদী দিয়ে যাচ্ছে, এটি মনে রাখতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, সিলেটের স্বাস্থ্য ব্যবস্থায় আধুনিকায়ন করা হবে। সিলেটে একটি উন্নত ক্যান্সার, কিডনি ও লিভারের চিকিৎসার জন্য ১৫ তলা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে।

তিনি জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ৯০০ বেডের সাথে আরও নতুন করে ৫০০ বেড বাড়ানো হচ্ছে। পুরাতন ৪টি ডায়ালাইসিস বেডের সাথে আরো নতুন করে ১০ টি বেডের ডায়ালাইসিস ইউনিট বাড়ানো হচ্ছে। এখানে নতুন করে একটি বার্ণ ও প্লাস্টিক ইন্সটিটিউট করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, টেকনোলজিস্টসহ অন্যান্য স্বাস্থ্য সহযোগী পদে নতুন করে লোকবল নিয়োগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব কাজ সম্পন্ন করা গেলে সিলেটের স্বাস্থ্যসেবার মান নতুনভাবে দৃষ্টিগোচর হবে। সেইসঙ্গে চিকিৎসক, নার্সদেরকে কাজের প্রতি আরো মনোযোগী হতে হবে। মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তাহলেই সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এ এইচ এম এনায়েত হোসেন, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ময়নুল হক ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সিলেট
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক