০১ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:২৯ পিএম

শীতজনিত রোগে মৃত্যু ১০১

শীতজনিত রোগে মৃত্যু ১০১
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন এবং আরও এক জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে এক হাজার ৮৬ জন আক্রান্ত হয়েছেন এবং আরও এক জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭২ হাজার ৮০ জন। একই সময়ে এ রোগে মোট ৯৮ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ২২০৭ জন।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৭৬ হাজার ৭২৪ জন। একই সময়ে এ রোগে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক