০৯ জানুয়ারী, ২০২৩ ০৪:০৪ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে অধ্যাপক আহমেদুল কবীর
অধ্যাপক ডা. আহমেদুল কবীর
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. আহমেদুল কবীর। নতুন কেউ পদায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের এ অতিরিক্ত মহাপরিচালককে (প্রশাসন) মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
আজ সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব (পারসোনেল-২) মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, নিয়মিত মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে (৪২৭৩২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ণ আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আয়ন ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা/দায়িত্ব অর্পণ করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত