২৯ ডিসেম্বর, ২০২২ ১১:৩৭ পিএম
সিটি ডেন্টাল কলেজে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনীর নয়টি ইউনিট।
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর খিলক্ষেতে সিটি ডেন্টাল কলেজ (সিডিসি) হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কলেজের হোস্টেলে এ আগুন লাগে।
ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, ভয়াবহ এ আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনীর ৯টি ইউনিট। প্রথমে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গেলেও আগুনের ভয়াবহতার পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে যোগ দেয় আরও চারটি ইউনিট।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল বাহিনীর সদস্যরা।
সিটি ডেন্টাল কলেজের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তেমন কিছু জানা যায়নি। হতাহতের খবরও পাওয়া যায়নি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত