ক্যান্সারে হার মানলেন ফুটবলের রাজা পেলে
মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে হার মানলেন ফুটবলের কালো মানিক খ্যাত কিংবদন্তী ফুটবলার পেলে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান তিনি।
পেলের মেয়ে কেলি নাসিমেন্তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পেলে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কাতার বিশ্বকাপ চলাকালে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছিল। ফলে এসময় তার শরীরে ক্যান্সারের কেমো দেওয়া সম্ভব হয়নি।
অসুস্থতার কারণে হাসপাতালেই বড়দিন উদযাপন করেছে পেলের পরিবার। এর ৪ দিন পর পৃথিবী ত্যাগ করলেন ফুটবল জগতের এ মহাতারকা।
সারা বিশ্বে ফুটবলকে জনপ্রিয় করার পেছনে অন্যতম অবদান পেলের। তাকে ফুটবলের রাজা ও কালো মানিক উপাধি দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে ( ১৯৫৮, ৬২ ও ৭০)। এছাড়াও দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করে ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতাও হয়েছেন এ কিংবদন্তি।
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা