১৫ ডিসেম্বর, ২০২২ ০৯:২২ পিএম

মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আইসিইউতে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আইসিইউতে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তৃতীয় তলার আইসিইউতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করছে।

আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটা ১৮ মিনিটে দিকে আগুন লেগেছে বলে মেডিভয়েসকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি কক্ষের অফিসার এরশাদ হোসাইন।

তিনি বলেন, রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তিন তলার আইসিইউতে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এক ঘণ্টারও বেশি সময় আগুন জ্বলছিল। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কেউ হতাহত হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। তবে পরে বিস্তারিত জানা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আগুন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক