০৭ ডিসেম্বর, ২০২২ ১১:২৪ এএম

১৬০০ জনের চাহিদার বিপরীতে দেশে ২১২ নিউরোসার্জন

১৬০০ জনের চাহিদার বিপরীতে দেশে ২১২ নিউরোসার্জন
প্রয়োজন অনুযায়ী নিউরোসার্জনস দরকার এক হাজার ৬০০ জন, কিন্ত বর্তমানে ২১২ জন নিউরোসার্জন চিকিৎসক আছেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশের জনগণের প্রয়োজন অনুযায়ী নিউরোসার্জন্স দরকার এক হাজার ৬০০ জন, কিন্ত বর্তমানে ২১২ জন নিউরোসার্জন কাজ করছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম হোটেল রেডিসন ব্লু-তে দুই দিনব্যাপী নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের (এনএসএসবি) চতুর্থ জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউ দেশের প্রয়োজনে নিউরোসার্জনসহ বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আমাদের অধীনে যেখানে ফ্যাকাল্টি আছে, সেখানে আসন সংখ্যা দেড় গুণ থেকে দ্বিগুণ করা হবে। যেখানে ফ্যাকাল্টি নেই, সেখানে আমরা কোর্স বন্ধ করে দেবো। আমরা সংখ্যা বৃদ্ধির সঙ্গে গুণগত মান নিশ্চিত করতে চাই। এক সঙ্গে না পারলেও ধীরে ধীরে নিউরোসার্জন সংখ্যা বাড়াতে হবে।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাতের ভিত্তি বঙ্গবন্ধুর হাতে রচিত হয়েছে। তার কন্যা শেখ হাসিনার হাতে তা পূর্ণতা পেয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের মহানায়ক আর প্রধানমন্ত্রী করোনাভাইরাস যুদ্ধের মহানায়ক। তার হাতেই দেশের স্বাস্থ্যখাত উন্নত হয়েছে। স্বাস্থ্যখাতের উন্নয়নের ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া লোকের সংখ্যা কমছে। করোনাভাইরাস প্রতিরোধে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম এবং সারাবিশ্বে পঞ্চম স্থান লাভ করেছে।

এই সম্মেলনে নিউরোসার্জনের সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে চিকিৎসকরা বলেন, বর্তমানে নিউরো সমস্যায় ভুগতে থাকা রোগীদের চিকিৎসা বাংলাদেশে করতে সক্ষম। তবে প্রয়োজনের তুলনায় দক্ষ জনবল কম। স্নায়ুবিক রোগের চিকিৎসার জন্য নিউরোসার্জন সংখ্যা বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির দাবি তাদের।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক