না ফেরার দেশে প্রবীণ চিকিৎসক সিরাজুল ইসলাম পাটোয়ারী
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ও প্রবীণ ডেন্টিস্ট ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার (২৬ নভেম্বর) ভোররাতে কুমিল্লার নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারীর মৃত্যুতে শোক প্রকাশ করে ডা. হুমায়ুন কবীর বুলবুল বলেন, ‘উনি খুবই ভালো মানুষ ছিলেন। এ পেশাকে এগিয়ে নিতে সবসময়ই আমাদের সমর্থন জুগিয়ে গেছেন। পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করার জন্য আমরা যেসব কর্মসূচি হতে নিতাম সবগুলোতেই উনার সমর্থন ছিল। বর্ষীয়ান এ চিকিৎসকের মৃত্যুতে আমরা শোকহত।’
ডা. সিরাজুল ইসলাম পাটোয়ারী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের সাবেক প্রধান ছিলেন এবং ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন (ডি-৯)।
প্রবীণ এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।