করোনায় আক্রান্ত ১৮
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৪৩ জনে, আর মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন।
আজ শনিবার ( ১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আহমেদুল কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১১৮ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৯ লাখ ৮৪ হাজার ৬০৪ জন রোগী।
এতে আরও বলা হয়েছে, রাজধানীসহ সারাদেশে ৮৮৩টি চলমান পরীক্ষাগারে এক হাজার ৬১৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় এক হাজার ৬৪০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ৫০ লাখ ৬৫ হাজার ৩৬৮টি।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার এক দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫২ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৬ ভাগ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।
-
০১ অগাস্ট, ২০২৫
-
২১ জুলাই, ২০২৫
-
১২ জুলাই, ২০২৫
-
০৭ জুলাই, ২০২৫
-
০২ জুলাই, ২০২৫
-
২৮ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫