১৬ নভেম্বর, ২০২২ ০৬:২৬ পিএম

ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে: তাপস

ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে: তাপস
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বুড়িগঙ্গা আদি চ্যানেল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বুড়িগঙ্গা আদি চ্যানেল পরিষ্কার ও খনন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ দাবি করেন।

মেয়র তাপস বলেন, ১৫ নভেম্বর পর্যন্ত ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের মধ্যে মাত্র ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সেই হিসেবে ডিএসসিসি এলাকায় ডেঙ্গু পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ডিএসসিসিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকলেও এটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। ঢাকার বাইরে এর প্রাদুর্ভাব আরও বাড়ছে।

মেয়র বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব অক্টোবর ছাড়িয়ে নভেম্বর পর্যন্ত চলমান। অথচ এতদিন ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার কথা না। তারপরও এডিস মশার বিস্তার লক্ষ্য করছি।

এ সময় মৌসুমের পরও এডিস এবং মৌসুমের আগে কিউলেক্স মশার বিস্তার হওয়ার কারণ নিয়ে বিশেষজ্ঞ ও গবেষকদের আরও গবেষণা করা প্রয়োজন বলে মনে করেন তাপস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক