১৫ নভেম্বর, ২০২২ ০৫:২৪ পিএম

ব্যাকাম’র সভাপতি ডা. হেলাল উদ্দিন, সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ

ব্যাকাম’র সভাপতি ডা. হেলাল উদ্দিন, সম্পাদক ডা. নিয়াজ মোহাম্মদ
ডা. হেলাল উদ্দিন আহমেদ, ডা. নিয়াজ মোহাম্মদ খান। (বাম দিক থেকে)

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথের (ব্যাকাম) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডা. নিয়াজ মোহাম্মদ খান।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) ১৫তম বার্ষিক সম্মেলনের শেষ দিনে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন সংগঠনটির কোষাধ্যক্ষ ডা. সিফাত ই সাঈদ।

নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. শাহনাজ পারভীন ও সেলিনা ফাতেমা বিনতে শহীদ। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ডা. সিফাত ই সাঈদ, একাডেমিক সেক্রেটারি ডা. টুম্পা ইন্দ্রনী ঘোষ, কাউন্সিলর ডা. এএইচএম কাজী মোস্তফা কামাল, ডা. গোপেন কুমার কুন্ডু, ডা. হাফিজুর রহমান চৌধুরী, ডা. মো. ফারুক আলম, ডা. শিবলী সাদিক, ডা. রুবিনা হোসাইন, ডা. শাহরিয়ার ফারুকী ও ডা. সুস্মিতা রায়।

এ ছাড়াও দুই বছরের জন্য নির্বাচিত সভাপতি (ইলেক্ট প্রেসিডেন্ট) হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লবের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিদায়ী প্রেসিডেন্ট, বিএসএমএমইউ মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ।

জানা গেছে, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে সোম ও মঙ্গলবার অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন বৈজ্ঞানিক সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি দ্বিতীয় দিন অর্ধদিনের বৈজ্ঞানিক সেশন এবং এজিএম অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য বিভাগে কর্মরত ‘চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ’ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট মেন্টাল হেলথ (ব্যাকাম)। বাংলাদেশে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে সংগঠনটি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক