১৫ নভেম্বর, ২০২২ ০৫:০৮ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৯

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ভাইরাসটিতে ২৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৩৩ জনে। আর মোট মৃত্যু ২৯ হাজার ৪২৯ জন।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৩৮ জন।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ১৮৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৩ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক