রাজধানীতে ডায়াবেটিস নিরাময়ে সচেতনতামূলক সেমিনার ও র্যালি
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর উত্তরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘নিয়মিত ইয়োগা করি, ডায়াবেটিস মুক্ত জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে উন্মুক্ত সেমিনার ও র্যালির আয়োজন করা হয়েছে।
আজ সোমবার (১৪ নভেম্বর) উত্তরার ৪ নম্বর সেক্টর পার্কে এ আয়োজন করা হয়। এতে ডায়াবেটিস নিরাময়ে ইয়োগাসহ বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন উত্তরা ইয়োগা সোসাইটি ও বন্ধন সোসাইটি।
অনুষ্ঠানের প্রধান আলোচক আহমেদ শরীফ বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও নিরাময় সম্পর্কে জানতে আজকে আমরা একত্রিত হয়েছি। নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চললে ও সচেতন হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।
উত্তরা ইয়োগা সোসাইটি ও উত্তরা ইয়োগা সেন্টারের পরিচালক আবু শাহাদাত জাহিদের সঞ্চালনায় ও উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর সভাপতি মেজর (অব:) আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও বিজিএমইএ পরিচালক মো. খসরু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ এর সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ।
-
১৪ নভেম্বর, ২০২৫
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’
-
১৪ নভেম্বর, ২০২৪
-
১৪ নভেম্বর, ২০২৪
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’
-
১৪ নভেম্বর, ২০২৩
-
১৫ নভেম্বর, ২০২২
-
১৪ নভেম্বর, ২০২২
-
১৪ নভেম্বর, ২০২২
-
১৪ নভেম্বর, ২০২২
-
১৩ নভেম্বর, ২০২২
-
১৪ নভেম্বর, ২০২১