১৪ নভেম্বর, ২০২৪ ১১:৫০ এএম
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’

‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস সম্পর্কে বিশ্বব্যাপি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ১৪ নভেম্বর দিবসটি পালন করা হয়। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সংজ্ঞায় বলা হয়েছে, ডায়াবেটিস এমন এক দীর্ঘস্থায়ী অবস্থা, যার ফলে শরীর কার্যকরভাবে ইনসুলিন হরমোন তৈরি বন্ধ হয়ে যায়। অর্থাৎ, ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যার কারণে আক্রান্ত ব্যক্তির রক্তে শর্করার মাত্রা অনেক বেশি বেড়ে যায়। এতে একবার কেউ আক্রান্ত হলে সারা জীবনের জন্য তা বয়ে বেড়াতে হয়।

তবে বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন করলে ডায়াবেটিসের ৫০ শতাংশই প্রতিরোধ করা সম্ভব।

তারা বলছেন, বর্তমান বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ৫০ কোটির মতো। ২০৩০ সালের মধ্যে তা হবে ৬০ কোটি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই রোগের হার উদ্বেগজনভাবে বাড়ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা আরও ভয়াবহ। দেশে সত্তরের দশকে ডায়াবেটিসের প্রবণতা ছিল মাত্র দুই শতাংশের মতো, বর্তমান বাংলাদেশে প্রতি ১০০ জনে ১৪ জন প্রাপ্ত বয়স্ক (২০-৭৯ বছর) ডায়াবেটিসে আক্রান্ত। ঢাকা শহরেই প্রায় ১০ শতাংশ ছুঁয়েছে এবং প্রি-ডায়াবেটিসের (ডায়াবেটিসের আগের ধাপ) হার আরো ১০ শতাংশ।

সাম্প্রতিক গবেষণায় জানা যাচ্ছে, দেশে প্রতি চারজনে তিনজন রোগীদের মধ্যে প্রতি দুইজনে একজন জানেন না যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। এ ছাড়া ১০-১২ বছরের প্রায় ২০ হাজার শিশুও ডায়াবেটিসে আক্রান্ত। গ্রামাঞ্চলেও ডায়াবেটিসের সামগ্রিক প্রবণতা পাঁচ থেকে আট শতাংশের মতো। এ ছাড়া দেশে গর্ভকালীন ডায়াবেটিসের হার উন্নত বিশ্বের তুলনায় অনেক বেশি।

ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেকের বেশি মানুষ জানেনই না যে তারা এই রোগে আক্রান্ত। ডায়াবেটিস সবচেয়ে বেশি জরুরি সচেতনতা। আর সে সচেতনতা বৃদ্ধিতেই এ দিবসটি পালন করা হয়। বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিশ্ব ডায়াবেটিস দিবস
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক