১১ নভেম্বর, ২০২২ ০৪:৩৭ পিএম

স্বাস্থ্যের ৯ কর্মকর্তাকে উপপরিচালক পদে পদায়ন

স্বাস্থ্যের ৯ কর্মকর্তাকে উপপরিচালক পদে পদায়ন
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত ৯ কর্মকর্তাকে উপপরিচালক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ‘বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১’ এর বিধি-৮(১)(এ) এবং উক্ত বিধিমালার Schedule II PART_XXA* [বিসিএস (পরিবার পরিকল্পনা) অংশ] অনুযায়ী সহকারী পরিচালক [সাধারণ] পদ হতে উপপরিচালক [সাধারণ] পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ এর ৫ম গ্রেড: টা: ৪৩,০০০-৬৯,৮৫০/-) পদোন্নতি প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘বর্ণিত পদোন্নতি প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ বরাবর ই-মেইলে ১০ নভেম্বর ২০২২ তারিখে যোগদানপত্র প্রেরণ করবেন এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে স্ব স্ব পদে কর্মরত থাকবেন।’

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা  হলো বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►আদেশটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত