১০ নভেম্বর, ২০২২ ০৫:২৯ পিএম

বেসরকারি মেডিকেলে ৪৫ ভাগ বিদেশি শিক্ষার্থী ভর্তির নির্দেশ

বেসরকারি মেডিকেলে ৪৫ ভাগ বিদেশি শিক্ষার্থী ভর্তির নির্দেশ
মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জনকারী বেসরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজসমূহকে এমবিবিএস কোর্সে মোট আসনের ৪৫ ভাগ বিদেশি শিক্ষার্থী ভর্তির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ইতোমধ্যে বিদেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জনকারী বেসরকারি মেডিকেল/ডেন্টাল কলেজসমূহ সহ বেসরকারি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজকে নীতিমালা অনুসারে মোট আসন সংখ্যার বিপরীতে নির্ধারিত কোটায় (মোট আসন সংখ্যার ৪৫%) বিদেশী ছাত্র-ছাত্রী ভর্তি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মহোদয়ের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত