১০ নভেম্বর, ২০২২ ১১:০২ এএম

১৩ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর 

১৩ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর 
১৩ চিকিৎসকের উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ১৩ চিকিৎসকের উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষা-১ শাখার যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘নিম্নবর্ণিত চিকিৎসকগণ তাদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদ অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো।’

এতে বলা হয়েছে, ‘প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। তারা করোনা রোগের চিকিৎসায় দায়িত্বপ্রাপ্ত থাকলে দায়িত্ব পালনের পর কিংবা স্থানীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক করোনা রোগের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবেনা মর্মে প্রত্যয়ন ও ছাড়পত্র গ্রহণ সাপেক্ষে কোর্সে যোগদান করবেন। মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রত্যয়ন গ্রহণ নিশ্চিত করবেন।’

এতে আরও বলা হয়েছে, ‘প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসাবে নিয়োগ করা হলো। এ সময়ের জন্য তারা স্বাস্থ্য অধিদপ্তর হতে বেতন ভাতাদি গ্রহণ করবেন। তারা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস এ বিধিমোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন।’

নোটিসটি দেখতে ক্লিক করুন   

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত